হোম > বিশ্ব

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক, যা বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

ওমানে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। শুক্রবার ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইসরাইলের।

ট্রাম্প বলেন, ‘ইরানের বিষয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ইরান খুব মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’ আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে বলেও জানান তিনি।

শুক্রবার মাস্কাটে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যোগ দিয়েছিলেন।

গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এর মধ্যেই আলোচনা হয়েছে। এ আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো।

ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে, সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

আরএ

কলকাতায় নিত্যপণ্যের বাজারে আগুন, উদ্বিগ্ন শুভেন্দু

ককরোচ আন্দোলন ঘিরে দায়ের সব মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

ভারতে ব্যাংকের ভল্টে সাড়ে ৭ কোটি রুপির জাল নোট, বেরিয়ে এলো বড় কেলেঙ্কারি

ইমরান খানের মুক্তি এখন আন্তর্জাতিক ইস্যু, কারাবন্দি রেখে বেকায়দায় সরকার

দক্ষিণ এশিয়ায় যে কৌশলে প্রভাব বাড়াচ্ছে চীন

মার্কিন শিক্ষার্থীদের কাছে ইসরাইল গণহত্যায় যুক্ত নেতিবাচক ব্র্যান্ড

‘ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র মজুদের ৯০ শতাংশেরও বেশি অক্ষত’

যুদ্ধ, অর্থনীতি ও কূটনীতির প্রধান ক্ষেত্র এখন হরমুজ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত

ইমরান-বুশরাকে নির্জন কারাবাসে রাখা যাবে না, পত্রিকা ও বই দেওয়ার নির্দেশ