হোম > বিশ্ব

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

কাতারের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি ‘নির্বোধের মতো একটি নিরীহ দেশ কাতারে আক্রমণ করার সিদ্ধান্ত না নেয়, তাহলে ইসরাইল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা করবে না।’

ট্রাম্প তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ফের হামলা হলে ইসরাইলের সাহায্য বা সম্মতি থাকুক বা না থাকুক, সাউথ পার্স গ্যাসক্ষেত্রের পুরোটাই এমন শক্তিতে তীব্র বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে, যা ইরান আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি’।

তিনি আরো বলেন, ‘ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে আমি এই মাত্রার সহিংসতা ও ধ্বংসযজ্ঞের অনুমোদন দিতে চাই না, কিন্তু কাতারের এলএনজিতে আবার হামলা হলে আমি তা করতে দ্বিধা করব না।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের আগের হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র বা কাতার কেউই ‘কিছু জানত না’। তিনি বলেন, এই গ্যাসক্ষেত্রে ইসরাইল আর কোনো হামলা চালাবে না, যদি না ইরান কাতারে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।

সূত্র: আল জাজিরা

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

চীনের আইনসভা থেকে ৬ জেনারেল বরখাস্ত

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরাইলি বাহিনী: নেতানিয়াহু

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

সহজে মিটছে না মেলোনি-ট্রাম্পের বিরোধ

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের