হোম > বিশ্ব

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানি সেনাপ্রধানের এই ইরান সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে পরিণত করার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ।

ফিল্ড মার্শাল মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিসহ পাকিস্তানি প্রতিনিধিদল বুধবার তেহরানে পৌঁছায়। সেখানে তাদের অভ্যর্থনা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এই সফরকালে সেনাপ্রধান আরাগচি ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলাপ হয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলের সফরের আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান যে তারা যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেবে।

সূত্র: জিও নিউজ

আরএ

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা