হোম > বিশ্ব

হার্ভার্ডের ২.৩ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার

নীতিমালা পরিবর্তন না করার কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের এ তথ্য জানিয়েছে।

হার্ভার্ড কর্তৃপক্ষ বলছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। ট্রাম্প প্রশাসনের দাবিগুলো মানা হলে তা বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণ একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করত। এটি সেই সরকার, যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে বিপজ্জনকভাবে বামপন্থী হিসেবে চিত্রিত করছে।

সোমবার হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার এক চিঠিতে লিখেছেন, গত সপ্তাহে শিক্ষা দপ্তর যে দাবিগুলো করে, তা মানা হলে ফেডারেল সরকারকে হার্ভার্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দিত। এই দাবিগুলো জ্ঞানের সাধনা, উৎপাদন ও প্রচারের জন্য নিবেদিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে হার্ভার্ডের মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।

চিঠিতে তিনি আরও লিখেছেন, ক্ষমতায় যে দলই থাকুক না কেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কী পড়াতে পারবে, কাকে ভর্তি করতে পারবে, কাকে নিয়োগ দিতে পারবে, অধ্যয়ন ও অনুসন্ধানের কোন ক্ষেত্রগুলো অনুসরণ করতে পারবে, তা কোনো সরকারেরই নির্ধারণ করে দেওয়া উচিত নয়।

গত ১৮ মাসে গাজা যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। এই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন।

আমিরাতে একসঙ্গে ২৩ যানবাহনের সংঘর্ষ, আগুনে প্রাণহানি ১৪

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা

ভারতে গোবর ছোড়াছুড়ির উৎসব, রোগমুক্তির বিশ্বাসে মেতে ওঠেন গ্রামবাসী

গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা চান ৫০ ব্রিটিশ এমপি

পরকীয়া কেলেঙ্কারি ও নিরাপত্তা উদ্বেগে এনভিডিয়ার সিইওর পদত্যাগ

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৯

তেল রপ্তানি ছাড়া যেভাবে সচল থাকবে ইরানের অর্থনীতি

ভারতে দুই বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, চড়া পেঁয়াজ-রসুনের দাম

মাথানত করবে না ইরান, অভ্যন্তরীণ সক্ষমতায় অর্থনৈতিক সংকট কাটাবে: পেজেশকিয়ান