হোম > বিশ্ব

অস্তিত্ব সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা, সংবিধান , নাগরিক অধিকার আজ চরম হুমকির মুখে ও অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে —এমন সতর্কবার্তা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার শিকাগোতে জাতীয় আইনজীবী সমিতি (ন্যাশনাল বার অ্যাসোসিয়েশন)-এর ১০০তম বার্ষিক সম্মেলনের বক্তৃতা তিনি এসব কথা বলেন।

শুক্রবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বক্তৃতা বাইডেন বলেন, “আমরা এমন এক সময় অতিক্রম করছি, যা ১৯৬০ সালের পর সবচেয়ে সংকটময়। আমাদের গণতন্ত্র ও ন্যায়বিচার ব্যবস্থা সরাসরি আক্রমণের শিকার।”

বাইডেন অভিযোগ করেন, বর্তমান প্রেসিডেন্ট এমন একজন, যিনি প্রকাশ্যে সংবিধান ভাঙার চেষ্টা করছেন। বিচারক, আইনজীবী এবং সংখ্যালঘুদের অধিকার আজ রাজনীতির চাপে বিপন্ন হয়ে পড়েছে।

তিনি কৃষ্ণাঙ্গ আইনজীবীদের অবদান স্মরণ করিয়ে বলেন, “তোমরাই অতীতে ন্যায়বিচারের জন্য লড়েছ। এখন আবার সেই লড়াইয়ের সময়।”

বাইডেনের মতে, এই মুহূর্তে আইন প্রয়োগের চেয়েও বড় দায়িত্ব হলো মানবাধিকার ও সংবিধান রক্ষা করা।

তিনি সতর্ক করেন, “যুক্তরাষ্ট্রে এখন চলছে অন্ধকার দিন”—যা দেশের ভবিষ্যতের জন্য এক বিপজ্জনক সংকেত।

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন