হোম > বিশ্ব

সম্পদ অর্জনে ইতিহাস গড়লেন ইলন মাস্ক

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে ৭৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইতিহাসে এবারই প্রথম কারও সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল। ফোর্বসের বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, ডেলাওয়ার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল করার তার মোট সম্পদের পরিমাণ বেড়ে যায়। গত বছর বাতিল হওয়া এই শেয়ার অপশনের মূল্য ১৩৯ বিলিয়ন ডলার। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

চলতি সপ্তাহে প্রথম ব্যক্তি হিসেবে মাস্ক ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মালিকানা ছাড়িয়ে যান। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে আসতে পারে, এই খবরের পরেই তার সম্পদের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।

২০১৮ সালে করা মাস্কের পারিশ্রমিক প্যাকেজের মূল্য একসময় ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত সেটিকে ‘অচিন্তনীয়’ বলে বাতিল করেছিল। শুক্রবার ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত উল্টে দিয়ে প্যাকেজটি পুনর্বহাল করে। আদালত জানায়, ২০২৪ সালের যে রায়ে এই চুক্তি বাতিল করা হয়েছিল, তা ছিল অনুচিত এবং মাস্কের প্রতি অন্যায়।

এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন করেন। এটি করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ। বিনিয়োগকারীরা টেসলাকে কেবল বৈদ্যুতিক গাড়ির নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতি সমর্থনও জানান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা