হোম > বিশ্ব

হলোকস্ট নিয়ে বিতর্কিত পোস্ট, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব পোল্যান্ডের

আতিকুর রহমান নগরী

হলোকস্ট নিয়ে বিতর্কিত পোস্ট করায় গত সোমবার ইসরাইলি রাষ্ট্রদূত ইয়াকভ ফিনকেলস্টাইনকে তলব করেছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ কর্তৃপক্ষ ইহুদিদের তারকা ব্যাজ পরতে বাধ্য করেছিল বলে ইঙ্গিত দিয়ে ঐতিহাসিক তথ্যকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে তাকে এই তবল করা হয়।

ইসরাইলি রাষ্ট্রদূত ইয়াকভ ফিনকেলস্টাইনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ব্যাপক বিতর্ক শুরু হয় ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ইসরাইলি রাষ্ট্রদূতের মন্তব্য- পোল্যান্ডই প্রথম দেশ যেখানে ইহুদিদের ‘আশেপাশের জনসংখ্যা থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি স্বতন্ত্র ব্যাজ’ পরতে বাধ্য করা হয়েছিল।

পোল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি সেই সময় পোল্যান্ড যে নাৎসি জার্মান দখলে ছিল তা স্পষ্ট করতে ব্যর্থ হওয়ার জন্য পোস্টটির সমালোচনা করেন।

এক্স বার্তায় পোল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি লেখেন- বিভ্রান্তিকর পোস্টটি সংশোধন করা হয়নি, তাই আমি ইসরাইলের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার সিদ্ধান্ত নিয়েছি।

ইয়াদ ভাশেমের চেয়ারম্যান দানি দায়ান এক্স বার্তায় লেখেন- নাৎসিবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতা উপস্থাপন করে, যার মধ্যে জার্মান দখল, নিয়ন্ত্রণ বা প্রভাবের অধীনে থাকা দেশগুলোও অন্তর্ভুক্ত। পোল্যান্ড প্রকৃতপক্ষে জার্মান দখলের অধীনে ছিল।

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার