হোম > বিশ্ব

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

আতিকুর রহমান নগরী

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়।

দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা বাড়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে বহু দোকানে আগুন ধরে যায় এবং বাজারের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে সংগঠনটি কোনো তথ্য দেয়নি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি দেশজুড়ে দেখা দিয়েছে চরম মানবিক সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি।

এসআর

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প