হোম > বিশ্ব

ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে ‘শান্ত’ থাকার আহ্বান ইইউর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরো বড় সংঘাতের দিকে না যায়, সে জন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানান ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রতিনিধি কাজা কালাস।

ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।

শুক্রবার মধ্যরাতে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগারে আটক রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে সোমবার আদালতে হাজির করা হবে।

আরএ/এসআই

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার