হোম > বিশ্ব

নাইজেরিয়ায় খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় নিহত ১২

আতিকুর রহমান নগরী

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং আরও তিনজনকে অপহরণ করা হয়েছে। বুধবার স্থানীয় নেতাদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায় ।

বেরোম ইয়ুথ মোল্ডার্স-অ্যাসোসিয়েশন (বিওয়াইএম)-এর প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানান, হামলাকারীরা (যাদের স্থানীয়রা সশস্ত্র ফুলানি মিলিশিয়া হিসেবে চিহ্নিত করেছে) মঙ্গলবার গভীর রাতে আক্রমণ চালিয়েছিল। এছাড়াও আরও পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা ওই অঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা ও মারাত্মক জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে। শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

এসআর

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান