হোম > বিশ্ব

পাকিস্তান সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

আল জাজিরা

পাকিস্তান সীমান্তে সশস্ত্র চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের পর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি চালান জব্দের দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে দিয়ে এ তথ্য জানিয়েছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপ-কমান্ডার ফার্সকে জানান, অভিযানে চারটি আরপিজি-৭ রকেট লঞ্চার, ছয়টি অ্যান্টি-ট্যাংক আরপিজি প্রজেক্টাইল, ছয়টি আরপিজি প্রপেলান্ট চার্জ, একে-৪৭ রাইফেলের ২ হাজার ৩৮২ রাউন্ড এবং এম-৪ রাইফেলের ৭৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব অস্ত্র ও গোলাবারুদ ‘নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করার’ উদ্দেশ্যে ইরানে পাচার করা হচ্ছিল।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরান সীমান্তে পৌঁছে কেন ফিরে গেল ইসরাইলের কয়েক ডজন যুদ্ধবিমান

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চরমে

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’, যা বলছেন বিশ্লেষকরা

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প

এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে, মসজিদ ভাঙার নোটিশ

তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদন, নিন্দা জানাল ইসরাইল

মজলুমের অশ্রুভেজা আসামের মাটি, ইতিহাসের সত্য ও বর্তমানের নিপীড়ন

বিশ্বজুড়ে বন্ধ অনেক ওয়েবসাইট, নেপথ্যে কী