হোম > বিশ্ব

গাজা ধ্বংসের হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

গাজা সিটিতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেছেন, ‘গাজা সিটিতে আজ শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবং টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে।’ খবর টাইমস অব ইসরাইলের।

আজ সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘গাজায় এবং বিদেশে বিলাসবহুল হোটেলগুলোতে থাকা হামাসের জন্য এটি শেষ সতর্কবার্তা। জিম্মিদের মুক্তি দিন এবং অস্ত্র ত্যাগ করুন। তা নাহলে গাজা ধ্বংস হয়ে যাবে এবং সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা বাহিনী গাজা সিটি দখলে তার পরিকল্পনা অব্যাহত রেখেছে এবং আমরা গাজাকে পরাজিত করার জন্য অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছি।’

এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে, যখন ইসরাইল উত্তরাঞ্চলীয় গাজা সিটি দখলের জন্য সেনা অভিযান জোরদার করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গাজা সিটিতে বহুতল ভবনে হামলা চালাচ্ছে। তাদের দাবি, ভবনগুলো হামাস ব্যবহার করছে।

এদিকে, গাজা সিটিতে আরো একটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরাইল। এছাড়া গাজাজুড়ে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরো ৬৫ জন। এদেরমধ্যে গাজার উত্তরাঞ্চলে ৪৯ জন নিহত হয়েছেন ।

রোববার আল-রুইয়া টাওয়ারে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর ফলে গাজা উপত্যকার বৃহত্তম নগর দখলের অভিযানে ধ্বংস হওয়া ভবনের সংখ্যা কমপক্ষে ৫০টিতে পৌঁছেছে। ইসরাইলি সেনাদের দাবি, হামলার আগে ভবনের বাসিন্দাদের তারা সতর্ক করেছিল। এতে চারপাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোও পালিয়ে যায়।

আরএ

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর