হোম > বিশ্ব

যুদ্ধবিরতি এখনো কার্যকর, দাবি ট্রাম্পের

পাল্টাপাল্টি হামলা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে। যদিও বৃহস্পতিবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তবে কে প্রথম হামলা চালিয়েছিল তা স্পষ্ট নয়।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা একটি ইরানি তেল ট্যাঙ্কার ও আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়াও বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় বিমান হামলা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র বলছে, প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ওপর ইরানি হামলার জবাবে তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। ট্রাম্প বলেছেন, ইরান ‘আজ আমাদের সঙ্গে বাড়াবাড়ি’ করেছে।’

যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব বিবেচনা করছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানানোর একদিন পর এই উত্তেজনার সৃষ্টি হলো।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রাথমিকভাবে হরমুজ প্রণালিতে ‘বিস্ফোরণের’ খবর দেয়। একে ‘শত্রুর’ সঙ্গে গোলাগুলির ঘটনা’ বলে বর্ণনা করা হয়। তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

এর কিছুক্ষণ পরেই, ইরানের শীর্ষ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বান্দার খামির, সিরিক ও কেশম দ্বীপের উপকূলীয় এলাকা লক্ষ্যবস্তু হয়েছে।

তাদের দাবি, এর জবাবে তারা দ্রুত মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে ‘গুরুত্বপূর্ণ ক্ষতি’ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করে ইরান।

সূত্র: বিবিসি

আরএ

ইরানের ওপর হামলাকে ‘ভালোবাসার আলতো ছোঁয়া’ বললেন ট্রাম্প

আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল ইরান

ভারতে ভোটের অঙ্কে মুসলিমরা কোথায়

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জাতিসংঘের উদ্বেগ

যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

শুল্ক নিয়ে ট্রাম্পে বিরুদ্ধে মার্কিন আদালতের রায়

দলের ১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের

কে হচ্ছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত আজই

ভারতে এক বছরে গ্রেপ্তার ৩ হাজার ৯১ বাংলাদেশি

ইরানের প্রক্সি হামলার আতঙ্কে জার্মানি