হোম > বিশ্ব

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির প্রতিরক্ষা বিভাগের দুজন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এরা হলেন সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলি শামখানি।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে।

ইরানি টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্য কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, শনিবারের ওই হামলায় নিহতদের তালিকায় মৌসাভির নামের সঙ্গে আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।

ইরানের টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তারা ‘একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময়’ নিহত হন।

এর আগে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি ইরানের এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

যুদ্ধে নিহতের যে সংখ্যা জানালো ইরানি গণমাধ্যম

ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান নিহত

হামলায় ৩০ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত, দাবি ইসরাইলের

ইরানের সর্বোচ্চ নেতা কীভাবে নির্বাচিত হয়?

বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

খামেনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’

রেভোলিউশনারি গার্ড কোরের নতুন কমান্ডার নিয়োগ