হোম > বিশ্ব

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা আলোচনার চূড়ান্ত পর্যায়ে আছি। এটি হয় শেষ হবে অথবা এটি দীর্ঘ সময় ধরে চলবে এবং লাখ লাখ মানুষ নিহত হবে।’

ট্রাম্প আবারো দাবি করেন, তিনি এখন পর্যন্ত আটটি যুদ্ধ বন্ধ করেছেন। ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সবচেয়ে কঠিন, তবে আমরা এটি সম্পন্ন করতে যাচ্ছি।’

ইউক্রেন ও রাশিয়ার চুক্তিতে পৌঁছানোর সময়সীমা তিনি বলেন, ‘আমার কাছে কোনো সময়সীমা নেই, আমার সময়সীমা যুদ্ধের অবসান।’

ট্রাম্প বলেন, উভয় প্রেসিডেন্টই চুক্তি করতে চান। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করার পরিকল্পনা করছেন, যাতে আলোচনা চালিয়ে যেতে পারেন। রোববার ট্রাম্প বলেছিলেন, ফোনে পুতিনের সঙ্গে তার ফলপ্রসূ অলোচনা হয়েছে।

তিনি বলেন, একটি শক্তিশালী নিরাপত্তা চুক্তি হবে, যেখানে ইউরোপীয় দেশগুলো সুরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরএ

ইরানের স্কুলে আঘাত হানা টমাহক উৎপাদনে ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের গোপন যোগাযোগের দাবি নাকচ করল ইরান

আব্রাহাম লিঙ্কন সংকট: দীর্ঘমেয়াদি মোতায়েনে ভেঙে গেছে মার্কিন সেনাদের মনোবল

খাঁটি বাংলায় নিউ ইয়র্কবাসীর মন জয় করলেন মেয়র মামদানি

চাপের মুখে ইরান তার নীতি নির্ধারণ করে না: বাকায়ি

ওমানে বোমা ফেলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যে নতুন ব্যঙ্গাত্মক আন্দোলন, এক দিনেই লাখো অনুসারী

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, প্রথমবার অংশগ্রহণে নারীরা

গাজায় ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৫, যুদ্ধবিরতির পর নিহত ১,২৬৫