হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় যোগ দিলো বেলজিয়াম

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার আইসিজে নিশ্চিত করেছে, বেলজিয়াম ২৩ ডিসেম্বর আদালতের সংবিধানের ৬৩ অনুচ্ছেদ ব্যবহার করে তার ঘোষণাপত্র দাখিল করে। এরআগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশ এ মামলায় যোগ দেয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আদালত দক্ষিণ আফ্রিকা ও ইসরাইল উভয়কেই আদালতের নিয়মের ৮৩ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য রেখে বেলজিয়ামের হস্তক্ষেপের বিষয়ে লিখিত পর্যবেক্ষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় গাজায় ফিলিস্তিনিদের ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা কনভেনশনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। তারপর থেকে, আদালত গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নেয়ার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়ে একাধিক অস্থায়ী ব্যবস্থা জারি করেছে।

হেগে অবস্থিত আইসিজে জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা। এই আদালত রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধের বিচার করে থাকে।

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা