হোম > বিশ্ব

ফিলিপাইনে সুনামির আশঙ্কা কাটলো

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ফিলিপাইনে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতকর্তা জারি করা হয়। তবে আশঙ্কা কেটে যাওয়ায় সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়েছে। খবর বিবিসির।

দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় আজ (শুক্রবার) সকালে ৯টা ৪৩ মিনিটে মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ হতে পারে।

উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফিলিপিইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জানিয়েছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ফিলিপান ছাড়াও ইন্দোনেয়াতেও সুনামি সতকর্তা জারি করা হয়েছিল। ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি এবং পাপুয়া সুনামির সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয়, ১ দশমিক ৬ ফুট উচ্চতার ঢেউ উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে।

আরএ

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো আলাস্কার গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি