হোম > বিশ্ব

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি দূতাবাস জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা এবং ইসলামাবাদ ও তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

এই বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আসিম মালিকও অংশ নেন।

ইরানি প্রতিনিধিদলে আরো ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।

ইরানি দূতাবাস জানায়, উভয় দেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রসারের ওপর জোর দিয়েছে এবং পাকিস্তান-ইরান সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে।

শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । তাকে অভ্যর্থনা জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান মুনির।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে অচলাবস্থার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে পাকিস্তান সফর করছে ইরানি প্রতিনিধিদল। এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ডন

আরএ

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা: ট্রাম্প

আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

কোন কোন দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড