হোম > বিশ্ব

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০

আমার দেশ অনলাইন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে একটি হাই স্কুল ও নিকটবর্তী একটি আবাসনে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ কথা জানায়। খবর আল জাজিরার।

পুলিশ জানায়, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো একজন।

হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।

স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করেছে আরসিএমপি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহতরা স্কুলে হামলার সঙ্গে সম্পর্কিত। আরো হতাহর কেউ আছেন কি না, জনতে স্কুলটির আশপাশের ঘরবাড়ি ও আবাসনগুলোতে তল্লাশি শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরসিএমপি।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স