হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির তথ্যমতে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা কুয়েতে মার্কিন সেনাবাহিনীর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইটকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

এছাড়া, বাহরাইনে মার্কিন যোগাযোগ ব্যবস্থা এবং একটি রাডার সাইটেও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের মহাকাশ বাহিনী ঘাঁটিটির একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখা হ্যাঙ্গারগুলো ধ্বংস করে দিয়েছে।

ইরানের সেনাবাহিনী বলছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা