হোম > বিশ্ব

পলাতক মন্ত্রীদের অধীনেই যেভাবে পরিচালিত হবে নেপাল

বিবিসি

বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রীসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল।

তিনি অজ্ঞাত স্থান থেকে আন্দোলনকারী 'জেন জি' প্রতিনিধিদের আলোচনায় আসার আহ্বান জানিয়েছিলেন। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে -সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নেপালি সেনাবাহিনী।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত বলেন, রাষ্ট্রপতিসহ শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে তিনি "অজ্ঞ"।

রামচন্দ্র পৌদেল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে- সংবিধানের নিবন্ধ ৭৭ এর ধারা তিন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেয়া পর্যন্ত বর্তমান মন্ত্রীসভার (পলাতক মন্ত্রীদের) অধীনেই দেশ পরিচালিত হবে নেপাল।

রাষ্ট্রপতি পৌদেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে “সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত” ওলিকেই কাজ চালানোর সরকারের দায়িত্ব দেন। যদিও ওলির কোনো উপস্থিতি প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে যে ওলি দেশ ছেড়ে চলে গেছেন, তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি দাবি করেছেন যে তিনি নেপালে আছেন এবং নিরাপত্তা সংস্থাগুলির সুরক্ষায় রয়েছেন। মঙ্গলবার বিকেলে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নেপালি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে।

সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে সংসদের কোনো একজন সদস্য প্রধানমন্ত্রী হতে পারেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এমন কোনো ব্যক্তি যিনি সমাজে সাধারণ মানুষ ও জেনারেশন জি’এর কাছে গ্রহণযোগ্য, এমন কাউকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া উচিত।

‘আমাদের শুধু সংবিধানে অনুমোদিত বিধানের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়। যেহেতু এটি সম্পূর্ণ অন্যরকম একটি পরিস্থিতি, এর সমাধান রীতি বহির্ভূতভাবেও হতে পারে।’

ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের দাবি বিরোধীদলীয় নেতার

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

যুক্তরাষ্ট্রের আকাশে উল্কাপিণ্ড বিস্ফোরণ, শক্তি ৩০০ টন টিএনটির সমান

ইরানের কাছে কঠোর শর্তে নতুন প্রস্তাব পাঠালেন ট্রাম্প

ইরান যুদ্ধের আসল বিজয়ী এরদোয়ান

দক্ষিণ লেবাননে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সিরীয় শরণার্থী নিহত

ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন করল ইরান