হোম > বিশ্ব

নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আমার দেশ অনলাইন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি শর্ত দিয়েছে। তা হলো- নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে তাদের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে।

ব্রিটিশি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে বেশি মনোযোগী। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে চান ও এজন্য ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছেন। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছিল।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরবর্তী যে কোনো পদক্ষেপের ওপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব রয়েছে। আমার মতে, দুর্ভাগ্যবশত তিনি এখনো ইউক্রেনের ওপর বেশি চাপ দেওয়ার কৌশলই বেছে নিচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বারবার বলে আসছেন, কোনো শান্তিচুক্তি হওয়ার পর ভবিষ্যতে রাশিয়া যাতে আবারও যুদ্ধ শুরু করতে না পারে, সে জন্য আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।

নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে বলে জানান জেলেনস্কি। প্রথমত, ইউক্রেনের সামরিক সক্ষমতা বজায় রাখতে অস্ত্র ক্রয়ের অর্থায়ন কে করবে? দ্বিতীয়ত, ভবিষ্যতে রাশিয়ার কোনো আগ্রাসনের মুখে মিত্ররা কীভাবে প্রতিক্রিয়া জানাবে?

জেলেনস্কি বলেন, ইউক্রেন দনবাস থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হলে তবেই যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি চূড়ান্ত করবে। দনবাস থেকে সেনা প্রত্যাহার করা হলে ওই অঞ্চলের শক্তিশালী প্রতিরক্ষাবলয় রাশিয়ার হাতে চলে যাবে, যা ইউক্রেনসহ পুরো ইউরোপের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

তিনি বলেন, আমি চাই যুক্তরাষ্ট্র এটা বুঝুক, আমাদের দেশের পূর্বাঞ্চল আমাদের নিরাপত্তা নিশ্চয়তারই একটি অংশ।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প