হোম > বিশ্ব

করাচিতে সরাসরি ফ্লাইটের অনুমতি পেল বিমান বাংলাদেশ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। নতুন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে সরাসরি ফ্লাইট পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্তের পথ প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে, ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার পর এখন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হতে চলেছে। বর্তমানে দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা দুবাই বা দোহা হয়ে যাতায়াত করেন।

জিও নিউজে এসেছে, বাংলাদেশের জাতীয় এয়ারলাইন্স বিমানকে দেওয়া এই অনুমোদন প্রাথমিক অবস্থায় ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে অনুমোদনটি পুনর্বিবেচনা করা হতে পারে।

অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স অফিসিয়ালভাবে অনুমোদিত রুট দিয়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।

সিএএ সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যে রুটে পাকিস্তানে বিমান চলাচলের অনুমোদন দেয়া হয়েছে সেটি কঠোরভাবে মানতে হবে। ঢাকা থেকে বিমান উড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। সঙ্গে নিশ্চিত করতে হবে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তা সম্মতি।

সূত্র আরও জানিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান নিশ্চিত করেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে।

ফরেন সার্ভিসেস একাডেমিতে তার ভাষণের ফাঁকে দ্য নিউজের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প