হোম > বিশ্ব

৮শ বিলিয়ন রুপির সোনার খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের অ্যাটকে ২৮ লাখ তোলা সোনার খনির সন্ধান পাওয়া গেছে। যার মূল্য ৮০০ বিলিয়ন রুপি। দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ এই দাবি করেন। ওই সোনার খনিটি প্রায় ৩২ কিলোমিটারজুড়ে বিস্তৃত। খবর জিও নিউজ।

সাবেক সংসদ সদস্য ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন, পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা সোনার খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আবিষ্কার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। এটি পাকিস্তানের খনিজসম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইলফলক। ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ১২৭টি স্থানে নমুনা পরীক্ষা করেছে।

এদিকে বর্তমান প্রাদেশিক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী সরদার শের আলি গোরচানি দৈনিক জং-কে জানান, সোনার মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার ওপর জোর দিয়েছে। সোনার খনি থেকে চুরি রোধে সরকার ধারা ১৪৪ আরোপ করেছে। অ্যাটকে আবিষ্কৃত সোনার খনি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে বলেও জানান তিনি।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২