হোম > বিশ্ব

ট্রাম্পের সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের ফোনালাপ, যে কথা হলো

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরিয়া পরিস্থিতি, গাজা শান্তি বোর্ডের প্রচেষ্টা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান । মঙ্গলবার ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলাপ করেন দুই নেতা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোয়ান বলেন, তুরস্ক উভয় দেশের পারস্পরিক স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং সব ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নিতে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধবিরতি এবং একীভূতকরণ চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়। তিনি জানান, আংকারা মার্কিন যুক্তরাষ্ট্র ও সিরিয়া কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আশা প্রকাশ করেন, গাজা ‘শান্তি বোর্ড’ তার লক্ষ্য পূরণে সফল হবে। গাজায় মানবিক বিপর্যয়ের অবসান এবং উপত্যকার পনর্গঠন এই অঞ্চলে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান।

ট্রাম্প গত ১৫ জানুয়ারি গাজার জন্য তার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ‘শান্তির বোর্ড’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।

আরএ

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ