হোম > বিশ্ব

হরমুজ সংকটে সিঙ্গাপুরের অর্থনীতিতে ধসের শঙ্কা

আমার দেশ অনলাইন

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স অং। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দীর্ঘকাল বন্ধ থাকায় সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধসের শঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স অং।

১ মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবসের এক ভাষণে তিনি এই সতর্কবার্তা দেন।

লরেন্স অং বলেন, এই যুদ্ধ অদূর ভবিষ্যতে শেষ হওয়ার কোনো লক্ষণ নেই এবং আগামী মাসগুলোতে সরবরাহ ব্যবস্থা আরো বিঘ্নিত হতে পারে।

তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও অন্যান্য জরুরি পণ্যের ওপর এশিয়ার দেশগুলো গভীরভাবে নির্ভরশীল হওয়ায় এই অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব হবে সবচেয়ে ভয়াবহ।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে; জ্বালানি থেকে শুরু করে খাদ্যসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। অনেক দেশ মন্দার কবলে পড়তে পারে এবং সিঙ্গাপুর সরাসরি এর প্রভাব অনুভব করবে।

তিনি আরো জানান, চলতি বছরে দেশের প্রবৃদ্ধি ধীর হবে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ পরিবারগুলো চরম চাপের মুখে পড়বে।

লরেন্স অং সতর্ক করে দিয়ে বলেন, হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। কারণ, ইতোমধ্যে বিভিন্ন বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্রপথে যুদ্ধের মাইন সরিয়ে জাহাজ চলাচলের উপযোগী করতে দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হবে। মূলত চলমান মধ্যপ্রাচ্য সংকট সিঙ্গাপুরসহ বিশ্ব অর্থনীতির ওপর এক কালো ছায়া ফেলেছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

এএম

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সন্দিহান রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৬

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

অস্ট্রেলিয়ায় প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত