হোম > বিশ্ব

যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলের প্রতি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজায় বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী করতে গঠনমূলক পদক্ষেপ নিতে চায় হামাস। ইসরাইলকেও যুদ্ধবিরতি মেনে চলতে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার আঙ্কারায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফিদান জোর দিয়ে বলেন, গাজা ফিলিস্তিনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই জাতিসংঘ-সমর্থিত একটি স্পষ্ট কাঠামোর আওতায় ফিলিস্তিনিদের মাধ্যমেই গাজা পরিচালিত হওয়া উচিত।

তিনি ইসরাইলকে মানবিক সাহায্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এবং সকল সীমান্ত ক্রসিং খুলে দেয়ার আহ্বান জানান।

গাজা উপত্যকার পুনর্গঠনে দ্রুত একটি আন্তর্জাতিক সম্মেলনেরও আহ্বান জানান হাকান ফিদান।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ফিদান আঙ্কারা এবং কায়রোর মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার কথা তুলে ধরে বলেন, মিশর আফ্রিকায় তুরস্কের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

কায়রোতে স্ট্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।

আরএ

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান

মোদিকে ‘সন্ত্রাসী’ বললেন কংগ্রেস সভাপতি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ‘পূর্ণ সমর্থন’ জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

বুধবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন জেডি ভ্যান্স