হোম > বিশ্ব

৭০ কারামুক্তি ফিলিস্তিনি মিসরে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল থেকে ৭০ কারামুক্তি ফিলিস্তিনি মিসরে পৌঁছেছেন। বন্দিবিনিময়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত এরা। ইসরায়েল বলেছিল, এদের মিসরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসিত করা হবে। তার অংশ হিসেবে ওই ৭০ ফিলিস্তিনিকে মিসরে নেওয়া হয়েছে।

গতকাল মিসরের আল-কাহেরা নিউজ বলেছে, এসব বন্দিরা ইসরায়েল দ্বারা ‘নির্বাসিত’ ছিল। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।

এর আগে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয় হামাস। এদের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় জিম্মি করে রাখা হয়েছিল। পরে ওই চারজনের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় নেতানিয়াহু।

মুক্তি পাওয়া ২০০ জনের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। এদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি আদালত একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৮৬ সাল থেকে ৩৯ বছর ধরে কারাগারে থাকা ব্যক্তিও আছেন।

বিবিসি জানায়, শনিবার মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেয়া হবে। গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৭০ জনকে কাতার ও তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে। আর কিছু বন্দিকে গাজায় পাঠানো হবে।

শনিবার দেখা গেছে, ধূসর ট্র্যাকস্যুট পরা কয়েকজন বন্দি রাফাহ সীমান্তের মিসরীয় পাশ দিয়ে দুটি বাস থেকে নামছে। এসব বন্দি বিষয়ক কমিটির প্রধান আমিন শুমান এএফপিকে বলেছেন, মিসরে ট্রানজিট করার পর নির্বাসিত বন্দিরা বসবাসের জন্য ‘আলজেরিয়া, তুরস্ক বা তিউনিসিয়া বেছে নেবে’।

মুক্তি পাওয়া একজন গণমাধ্যমকে বলেছেন, ‘অবর্ণনীয় অনুভূতি’। এ সময় হাসতে দেখা যায় মুক্তিপ্রাপ্তদের। তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন