হোম > বিশ্ব

ব্রিটিশ পার্লামেন্টের সামনে টিউলিপকে অপসারণের দাবি

স্টাফ রিপোর্টার

পলাতক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)।

মঙ্গলবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মীসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ইআরআইয়ের উপদেষ্টা ও সাংবাদিক হাসান জাভেদ বলেন, ২০১৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ৫৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন রেহানা। ওই টাকা ইংল্যান্ডে এসেছে টিউলিপ সিদ্দিকের কাছে ফ্ল্যাট উপহারের নামে। তাকে ইতোমধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা তার এমপি পদ থেকে বহিষ্কারের দাবি করছি।

ইআরআই সভাপতি মাহবুব আলী খানশূর বলেন, শেখ পরিবারের ঐতিহ্য দুর্নীতি। এই দুর্নীতিগ্রস্ত সদস্য টিউলিপকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে বহিষ্কার করে ব্রিটিশদের সুনাম রক্ষার দাবি করেন তিনি। অন্যথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

ইআরআইয়ের মাইনোরিটি সেক্রেটারি তাহমিনা আক্তার বলেন, বাংলাদেশের যে শাসক দুর্নীতির জন্য দেশ থেকে পালিয়ে গেছে সেই হাসিনার ভাগ্নি ব্রিটেনে দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারিয়েছেন। তাকে পার্লামেন্ট থেকেও বহিষ্কারের দাবি করছি আমরা ইআরআই।

ইআরআই সভাপতি মাহবুব আলী খানশূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন ইআরআইয়ের অর্গানাইিজিং সেক্রেটারী জুবায়ের আহমেদ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইআরআইয়ের সহ সভাপতি রোক্তা হাসান, শামসুল ইসলাম, ইমাদ, শাহরিয়ার কালাম আযাদ, ব্রিটিশ নাগরিক ডেভিড ও ক্যাথরিনসহ প্রমুখ।

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর