হোম > বিশ্ব

ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভে সরকারের দমন-পীড়নের কারণে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি। ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গণবিক্ষোভে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানান ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, তিনি মোহাম্মদ রেজা সাবৌরিকে তলব করেছেন, কারণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ইরানের নারী ও পুরুষেরা রাস্তায় লড়াই করছেন, রক্ত ঝরাচ্ছেন, যন্ত্রণা সহ্য করছেন। তার মতে, সংলাপের অর্থ এই নয় যে নাগরিকদের ওপর সহিংসভাবে দমন-পীড়নকে মেনে নেওয়া হবে।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলছে। তীব্র অর্থনৈতিক সংকট এবং মুদ্রার মান কমে যাওয়ায় এই বিক্ষোভ শুরু হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিক্ষোভ উসকে দিচ্ছে বলে অভিযোগ করছে ইরান সরকার। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে— প্রথমবারের মতো এ তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান।

আরএ/এসআই

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী

মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা

বাজেট সংকটের মুখে পেন্টাগন

বিশ্বজুড়ে মুসলিম নারীদের মধ্যে ‘মডেস্ট’ ফ্যাশনের উত্থান