হোম > বিশ্ব

ইতালিতে ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগে ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমানের বিরুদ্ধে ইতালিতে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে আইনি অধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ)।

তাদের অভিযোগ, সিলমান গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যায় উসকানি দিয়েছেন।

এইচআরএফ জানায়, ৬ সেপ্টেম্বর স্বামীকে সঙ্গে নিয়ে সিলমান ইতালিতে যাওয়ার পর বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগে গত প্রায় দুই বছরে তার বিভিন্ন প্রকাশ্য বক্তব্যের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়াই একমাত্র সমাধান বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া ২০২৫ সালের মার্চে দেওয়া একটি রেডিও সাক্ষাৎকারের কথাও উল্লেখ করা হয়েছে অভিযোগে। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে হামাসের হাতে ইসরাইলি জিম্মিরা থাকা অবস্থায় মানবিক সহায়তা অব্যাহত রাখা ‘পাগলামি’।

এ ড়া ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার এবং পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব সম্প্রসারণের সমর্থনের অভিযোগও আনা হয়েছে। এইচআরএফের লিটিগেশন প্রধান নাতাশা ব্র্যাক বলেন, কোনো সরকারি কর্মকর্তা সুরক্ষিত একটি জনগোষ্ঠীকে নির্মূলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিলে তার বিরুদ্ধে ফৌজদারি দায় নির্ধারণের প্রশ্ন ওঠে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসলামভীতি ছড়াতে নিজের পাতা ফাঁদেই আটকেছিল যুক্তরাষ্ট্র

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৭২৩৩১ কোটি রুপি

যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে আগুন, গ্যালন ছাড়াল ৬ ডলার

ভারতে ব্রিকস সম্মেলন আগামীকাল

যুক্তরাষ্ট্রের কর্মী ভিসায় আসছে নতুন নিয়ম

ইরান যুদ্ধের ধাক্কায় ১০৮ ডলারে উঠল জ্বালানি তেলের দাম

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘সেইল ড্রোন’ ধ্বংসের দাবি ইরানের

তেল-গ্যাস ও ঋণ ব্যয়ের বাড়তি চাপ, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ

ইরান যুদ্ধ নিয়ে কোনো অনুশোচনা নেই ট্রাম্পের

গাজা গণহত্যা নিয়ে নতুন প্রামাণ্যচিত্রে চাঞ্চল্যকর তথ্য