হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ায় স্কুলে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

স্কুলের ক্লাসে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া । ২০২৬ সালের মার্চ থেকে এই আইন কার্যকর হবে। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা ও স্মার্টফোন আসক্তি কমানোই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার ব্রিটিশ গণমাধ্যমবিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,নতুন আইনে শিক্ষকদের ক্লাস ও স্কুল চত্বরে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস ব্যবহারের সঠিক নিয়ম শেখানোর কথাও বলা হয়েছে। তবে জরুরি পরিস্থিতি বা শিক্ষাগত প্রয়োজনে ফোন ব্যবহারের অনুমতি থাকবে।

দেশটির সরকারি জরিপে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার এক-চতুর্থাংশ মানুষ ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল। ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৪৩ শতাংশ। বিশেষ করে কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

অভিভাবকেরা বলছেন, স্মার্টফোনের কারণে শিশুরা পড়াশোনা, বন্ধুত্ব এবং অন্যান্য কার্যকলাপে মনোযোগ দিতে পারছে না। কেউ কেউ সাইবার বুলিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে শিক্ষকদের মধ্যে এই আইন নিয়ে মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, এতে শ্রেণিকক্ষে শৃঙ্খলা আসবে। আবার কেউ মনে করছেন, এটি শিক্ষার্থীদের স্বাধীনতা সীমিত করতে পারে এবং সমস্যার মূল কারণ, যেমন অতিরিক্ত শিক্ষার চাপ, তা সমাধান করছে না।

এই সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ফ্রান্স, চীন, ইতালি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোর তালিকায় যুক্ত হলো, যারা স্কুলে ফোন ব্যবহারে নিয়ম কঠোর করেছে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান

ভারতে বাংলাদেশি পর্যটকের রেকর্ড পতন, সংকটে কলকাতার চিকিৎসা ও পর্যটন ব্যবসা

রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা