হোম > বিশ্ব

ফের ভূমিকম্পে কাঁপল ইরান

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

আবারো ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকার কাছে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩:৪৩) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কুজারান থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৮ কিলোমিটার (প্রায় ৫ মাইল)।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ভূমিকম্প আঘাত হানে। রোববার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

ইথিওপিয়ায় দুর্বৃত্তদের হামলায় ৬০ জন খ্রিষ্টান নিহত

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

কেন শিক্ষার্থীদের দাবির সমাধান করতে পারছে না ফ্রান্স

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

ব্রাজিলের নির্বাচনে লুলার জয় মেনে নিল বলসোনারোর দল

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা কে এই গাদি আইজেনকোট

এখন কে চালাবে সার্বিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থের খেলা, ইলন মাস্ক ছাড়াও শীর্ষে আছেন যারা

ভুচিসের পতনে সার্বিয়ার পররাষ্ট্রনীতিতে যেসব পরিবর্তন আসতে পারে