হোম > বিশ্ব

পোল্যান্ডের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার এক সতর্কবার্তায় তিনি বলেন, ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত।

তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে যেকোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হলে কয়েক ঘণ্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর সম্ভব নাও হতে পারে।

টাস্ক বলেন, অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই দেশটিতে যাবেন না।

টাস্কের এই সতর্কতা এসেছে বুধবার প্রকাশিত মার্কিন গণমাধ্যম এক্সিওসেএর একটি প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মার্কিনিদের ধারণার চেয়েও অনেক বেশি এবং কয়েক সপ্তাহব্যাপী একটি বিশাল হামলা খুব শিগগির শুরু হতে পারে।

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার