হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ২০ বছরে ৩০ লাখ মানুষ হত্যা করেছে

ভিডিও ভাষণে হুথি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথিপ্রধান আবদুল মালিক বদর উদ্দিন হুথি বলেছেন, গত ২০ বছরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ৩০ লাখ মানুষ হত্যা করেছে। মঙ্গলবার হুথিদের সপ্তাহব্যাপী ‘শহীদ স্মরণে’ বার্ষিক আয়োজনের এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লাহর রাস্তায় জিহাদের প্রেরণা নিয়ে যে জাতি অগ্রসর হয় এবং যারা শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে, তারা গর্বিত এবং যেকোনো বিপদকে তারা মাড়িয়ে যেতে পারে।’

হুথিপ্রধান বলেন, ‘গত ২০ বছরের বেশি সময়ে আমেরিকা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। এর বেশিরভাগই মুসলিম দেশগুলোর এবং তাদের দুর্বল অবস্থায় এসব মানুষকে হত্যা করা হয়েছে। শত্রুরা ক্ষুধা ও অস্ত্রের জোরে মানুষকে আত্মসমর্পণ করানোর ব্যর্থ চেষ্টা করে চলছে।’

তিনি বলেন, ‘মুসলিম জাতিকে মগজ ধোলাই করে নিজেদের ক্রীতদাস হিসেবে ব্যবহার করতে সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা ও ইসরাইল। তারা চায়, নিজেদের অ্যাজেন্ডা অনুযায়ী দখল করা জাতির লোকদের ব্যবহার করতে।’

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান