হোম > বিশ্ব

বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যা, অস্ট্রেলীয় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

আতিকুর রহমান নগরী

অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রায়ে বলা হয়, ৩৩ বছরের আগে ওই নারীর প্যারোলে মুক্তির কোনো সুযোগ নেই। খবর আল জাজিরার।

৫০ বছর বয়সী ওই নারীর নাম এরিন প্যাটারসন। তাকে জুলাই মাসে তিনটি খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ২০২৩ সালে ওয়েলিংটনে তার বাড়িতে এক অনুষ্ঠানে দুপুরের খাবারে বিষাক্ত মাশরুম পরিবেশন করেন। এতে তার স্বামীর মা-বাবা ও খালা মারা যান।

তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টারও অভিযোগ আনা হয়েছে।

এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো এক রহস্য।

আজ সোমবার তার সাজা পড়ে শোনানোর সময় সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টোফার বিল বলেন, ‘প্যাটারসন তার পরিবারকে মানসিক আঘাত দিয়েছেন। বিচারক বলেন, প্যাটারসন ভুক্তভোগীদের প্রতি কোনো অনুশোচনা দেখাননি। তার অপরাধ এতটা গুরুতর যে, এরজন্য কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

বিচারক বলেন, ৩৩ বছর পর তিনি প্যারোলে মুক্তির সুযোগ পাবেন। তখন তার বয়স হবে ৮৩ বছর।

এ রায়ের বিরুদ্ধে আপিল করতে ২৮ দিন সময় পাবেন প্যাটারসন।

আরএ

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার জার্মানির