হোম > বিশ্ব

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

আমার দেশ অনলাইন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: আল-জাজিরা

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের একথা বলেন।

ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ এবং নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’

ডজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরো বাড়লে তা বেসামরিক নাগরিক এবং বৃহত্তর অঞ্চলের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

সূত্র: আল জাজিরা

আরএ

ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের কয়েন বাজারে

ব্রিটেনে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশ তরুণ ভোটাররা

যুক্তরাজ্যে প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যের অভিযোগ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

বেশি পডকাস্ট শুনলে চিন্তার জগৎ সংকুচিত হয়

ইসরাইলকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইতিহাসের সমাপ্তি ধারণাকে পুনর্বিবেচনা করছেন ফ্রান্সিস ফুকুয়ামা

জার্মানিতে উগ্র ডানপন্থিদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে

দুর্লভ খনিজের জন্য চীনের ওপর নির্ভরশীল পশ্চিমা দেশগুলো

ইরানের শাসনব্যবস্থাকে উৎখাত করার অঙ্গীকার নেতানিয়াহুর