হোম > বিশ্ব

অসুস্থ হয়ে হাসপাতালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে গত সপ্তাহে কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানোর কথা নিশ্চিত করেছেন বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও। খবর আল জাজিরার।

২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকে বলসোনারোর বারবার অন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে। এ পর্যন্ত তার কমপক্ষে ছয়টি অস্ত্রোপচারও হয়েছে।

মঙ্গলবার আলাদাভাবে একটি ফেডারেল আদালত বলসোনারোকে এক লাখ ৮৮ হাজার ৮৬৫ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমতায় থাকাকালীন বর্ণবাদী মন্তব্যের কারণ তাকে জরিমানা করা হয়।

তবে সবশেষ এই রায় নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বলসোনারোর আইনজীবীরা।

এরআগে তারা বলেছিলেন, বলসোনারোর এই মন্তব্য বর্ণবাদী নয় বরং রসিকতা ছিল। এতে নেতিবাচক কোনো উদ্দেশ্য ছিল না।

বলসোনারোকে সম্প্রতি ২৭ বছর ৩ মাস কারাদণ্ড দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট । ২০২২ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেয়া হয়।

তিনি গত আগস্ট মাস থেকে গৃহবন্দী আছেন।

বলসোনারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি রাজনৈতিক হয়রানির শিকার।

আরএ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের