হোম > বিশ্ব

লিবিয়া উপকূলে ৬০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৫০

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে প্রায় ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌযান ডুবে গেছে। যাত্রীদের মধ্যে ৫০ জনই নিখোঁজ বলে জানিয়েছে লিবিয়া কর্তৃপক্ষ। নৌকাটিতে নারী-শিশুও ছিল।

মঙ্গলবার লিবিয়ার টোবরুক শহরের কাছে বারদা দ্বীপের আশপাশে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, ১০ জন সাঁতরে দ্বীপে পৌঁছান। নিখোঁজদের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

লিবিয়ার উপকূলে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। গত মাসেও পূর্ব লিবিয়ার কাছে আরেকটি নৌকাডুবিতে ৫১ জন অভিবাসনপ্রত্যাশী মারা যান বা নিখোঁজ হন। লিবিয়ার উপকূল হয়ে উঠেছে অনিয়মিত অভিবাসন ও মানব পাচারকারীদের অন্যতম প্রধান ঘাঁটি।

মানব পাচারকারীরা সাধারণত ছোট ও অনিরাপদ নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে তুলে ইউরোপের দিকে পাঠায়। এই বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে অন্তত ৮০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর নাগরিক। সবারই লক্ষ্য ছিল ইউরোপ।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

মায়ের পথেই ব্রিজিতের মেয়ে, ৪২-এ এসে ২২ বছরের তরুণের সঙ্গে প্রেম

কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

ভবিষ্যতের কৌশলগত শক্তির ভিত্তি গুরুত্বপূর্ণ খনিজ, নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার

হিমালয়ের দুর্যোগ বড় সতর্কবার্তা, সীমান্ত পেরিয়ে তথ্য ভাগাভাগির আহ্বান

মানুষের সুখ ও কল্যাণ যেভাবে গণতন্ত্রের মাপকাঠি

স্ত্রীর পরকীয়া ধরতে রোবট ভ্যাকুয়াম, গোপনে ভিডিও করায় স্বামীর কারাদণ্ড