হোম > বিশ্ব

ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইন্ডিয়া

সংশোধিত ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে সোমবার দেয়া রায়ে পুরো সংশোধিত ওয়াকফ আইন স্থগিত করতে অস্বীকার করা হয়েছে। এতে বলা হয়, ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই। খবর আনন্দবাজারের।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ এতে আইন, আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘন হবে।

সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসক বা সম-পদমর্যাদার কর্মকর্তার হাতে দেয়া হয়েছিল। এরফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

তবে এই বিধানটি আপাতত স্থগিত করেছে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এজি মাসিহের বেঞ্চ।

সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনের এই অংশেও স্থগিতাদেশ দিয়েছেন। শীর্ষ আদালত জানিয়েছেন, নিয়ম না থাকলে এতে অন্যায় ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে।

ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ২২ মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আজ এই মামলায় রায় জানালেন সুপ্রিম কোর্ট।

সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরে গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন, ২০২৫।

ওয়াকফ হল মুসলিম আইন দ্বারা স্বীকৃত ধর্মীয়, ধার্মিক বা দাতব্য উদ্দেশ্যে স্থাবর বা অস্থাবর সম্পত্তির একটি স্থায়ী উৎসর্গ। আর তাহলে ওয়াকফ সম্পত্তি কী? ওয়াকফ সম্পত্তি ইসলামের অনুসারীদের দ্বারা দান করা হয় এবং সম্প্রদায়ের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। প্রতিটি রাজ্যের একটি ওয়াকফ বোর্ড রয়েছে, যা একটি আইনী সত্তা যা সম্পত্তি অর্জন, ধারণ এবং স্থানান্তর করতে পারে। ওয়াকফ সম্পত্তি স্থায়ীভাবে বিক্রি বা লিজ দেওয়া যায় না।

ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে ৯ দশমিক ৪ লাখ একর জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ১ দশমিক ২ লাখ কোটি টাকা। এর ফলে ওয়াকফ বোর্ড ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে। ভারতে ৩০টি ওয়াকফ বোর্ড রয়েছে।

আরএ

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা