হোম > বিশ্ব

হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

আমার দেশ অনলাইন

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল ও চীনের সমালোচক জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২৫ সালের ডিসেম্বরে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ ও রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে লাইকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর সোমবার এই সাজা ঘোষণা করা হলো। খবর আল জাজিরার।

সোমবার আদালতের একটি সংক্ষিপ্ত রায়ে বলা হয়, ‘লাইয়ের গুরুতর অপরাধমূলক আচরণ বিবেচনা করার পর আদালত সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান মামলায় লাইয়ের মোট সাজা ২০ বছরের কারাদণ্ড হওয়া উচিত।’

তিনি ২০২০ সাল থেকে কারাগারে আছেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, জানতে চাইলে তার আইনজীবী রবার্ট প্যাং বলেন, ‘কোনো মন্তব্য নেই।’

জিমি লাই ২০১৯ সালে হংকংজুড়ে ছড়িয়ে পড়া গণতন্ত্রপন্থি বিক্ষোভের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। মাসব্যাপী সেই বিক্ষোভের পর বেইজিং জাতীয় নিরাপত্তা আইন (এনএসএল) প্রণয়ন করে দাবি করে যে এটি শহরের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

কিন্তু সমালোচকদের মতে, এই আইন ভিন্নমতকে দমন করেছে এবং লাইয়ের মতো বহু আন্দোলনকারীকে কারাগারে পাঠিয়েছে। ২০২০ সালের শেষ দিকে এই আইনে জিমি লাইকে গ্রেপ্তার করা হয়।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো