হোম > বিশ্ব

ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনা হঠাৎ করে ঘটেনি; মাসের পর মাস নজরদারি, গোপন মহড়া, তারপর গভীর রাতে আকম্মিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ‘জোরপূর্বক আটকের’ পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করব। আমরা দেখেছি, এমন নারী পুরুষ রয়েছেন, যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

ভেনেজুয়েলা নিয়ে পরবর্তীতে কী সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কি না, সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, “এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সাথে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখব”।

তিনি আরো বলেন, ‘এরপর কী হবে, তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণই। তবে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে, নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে।’

হেগসেথ ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমরা বিশ্বাস করি, ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

‘এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না, যোগ করেন হেগসেথ।

মার্কিন প্রতিরক্ষাসচিব আরও জানান, এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য ‘তেলসমৃদ্ধি’ একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবেও কাজ করেছে।

এসআই

যুক্তরাষ্ট্রে নির্বাচনকে ঘিরে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ট্রাম্প

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা হুথি ও সৌদির

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া