হোম > বিশ্ব

পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ৬ সেনাসহ ৭ সন্ত্রাসী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন ক্যাপ্টেনসহ ছয় পাকিস্তানি সেনা এবং ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

আইএসপিআর জানায়, কুররাম জেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রক্সি গ্রুপ ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী কুররাম জেলার ডোগার এলাকায় এই অভিযান পরিচালনা করে।

এতে আরো বলা হয়, সেনাদের হামলায় সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া ক্যাপ্টেন নোমান সেলিমসহ ছয়সেনাও নিহত হয়েছেন।

সংঘর্ষে নিহত ছয় সেনা হলেন-মিয়ানওয়ালির বাসিন্দা তরুণ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহী আইজাজ আলী (২৩), সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২)।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এলাকায় লুকিয়ে থাকা অন্য কোনো ‘ভারত-সমর্থিত খোয়ারিজের’ নির্মূল করতে অপারেশন চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘আজম ই ইস্তেহকাম’ ভিশনের অধীনে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলের এই অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাবে।

আরএ

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি