হোম > বিশ্ব

হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার জব্দ করলো ইরান

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। ইরানের জলসীমায় ট্যাংকারটি জব্দ করা হয়। কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার জব্দ করা হলো। খবর আরব নিউজের।

গত শুক্রবার এটি জব্দ করা হয়। তবে ইরান তাৎক্ষণিকভাবে আটকের বিষয়টি স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। পথেন ইরানি বাহিনী এটিকে আটক করে। শুক্রবার মার্কিন নৌবাহিনী ড্রোন দিয়ে জব্দের ঘটনা পর্যবেক্ষণ করে।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম এই ঘটনা স্বীকার করেছে। সাইপ্রাস-ভিত্তিক কলম্বিয়া শিপম্যানেজমেন্ট পরে এক বিবৃতিতে বলেছে যে উচ্চ সালফার গ্যাসোলিন বহনকারী ট্যাঙ্কারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে এবং জাহাজের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারের জন্য-সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং জাহাজের মালিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

আরএ

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ