হোম > বিশ্ব

ক্যারিবীয় আকাশপথে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ক্যারিবীয় আকাশপথে আরোপিত নিষেধাজ্ঞা শনিবার রাতে তুলে নেওয়া হয়েছে। এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগের মামলা চলছে। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রাজধানী কারাকাসে বিমান হামলার পর তাদের আটক করে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১২টা (জিএমটি ০৫:০০) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। তিনি বলেন, “এয়ারলাইনগুলোকে জানানো হয়েছে। তারা দ্রুত ফ্লাইটের সময়সূচি হালনাগাদ করবে।”

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ক্যারিবীয় আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চলমান সামরিক অভিযানের কারণে উড়োজাহাজ চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় আকাশপথ বন্ধ করা হয়েছিল।

এসআর

ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে পঞ্চম দফায় বৈঠকে বসতে যাচ্ছে লেবানন-ইসরাইল

সুইজারল্যান্ডে যাচ্ছেন আরাগচি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফ

‘মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কোনো তাড়া নেই ইরানের’

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

পুরুষদের গ্যালারি পরিষ্কারের পাশাপাশি ঘরে কাজ করার আহ্বান জাপানি নারীদের

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত

স্টারমারকে সময় বেঁধে দিল মন্ত্রিসভা

‘চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’