হোম > বিশ্ব

ইসরাইলের হামলায় এক চিকিৎসকের ৯ সন্তান নিহত

স্টাফ রিপোর্টার

অবরুদ্ধ গাজায় উপত্যকার একটি বাড়িতে ইসরাইলের বিমান হামলায় এক নারী চিকিৎসকের দশ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়েছেন। ওই চিকিৎসক খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডা. আলা আল-নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে।

ওই হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, শুক্রবার খান ইউনিসে সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে তারা।

পুরোনো ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

ভারতে দিল্লিগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পার্ক বানাবে ইসরাইল, নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা

আইফেল টাওয়ারে ফিলিস্তিনি পতাকা টাঙিয়ে বিক্ষোভ, আটক ৬

ড্রোন কীভাবে ভারত ও পাকিস্তানের সামরিক কৌশল বদলে দিচ্ছে?

ইরানি দ্বীপ দখল করতে আমিরাতকে পরামর্শ দিয়েছিল ট্রাম্প প্রশাসন

লন্ডনে নাকবা দিবসের র‍্যালিতে আড়াই লাখ মানুষের অংশগ্রহণ

পশ্চিমাদের উদ্বেগ বাড়াচ্ছে ইরানের প্রক্সি গোষ্ঠী

ইসরাইল প্রতিষ্ঠার ভিডিও প্রকাশ করলেন জোহরান মামদানি