হোম > বিশ্ব

ইরান না চাইলেও শিগ্‌গিরই খুলে যাচ্ছে হরমুজ প্রণালি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সহায়তা করুক বা না করুক, হরমুজ প্রণালি ‘খুব শিগ্‌গির’ খুলে যাবে। পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরানের কার্যকর অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অস্থিরতা সৃষ্টি করেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘উপসাগরীয় অঞ্চল খুলে দেবে’ এবং এ ক্ষেত্রে অন্যান্য দেশও সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

তবে এ কাজ সহজ হবে না বলেও মনে করেন তিনি। ট্রাম্প বলেন, ‘সহজ না হলেও আমি এটুকু বলতে পারি, আমরা খুব শিগ্‌গির এটি খুলে দেব।’

ওয়াশিংটন কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথটির অবরোধ দূর করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, প্রণালিটিতে ইরানের চাপিয়ে দেওয়া টোল তিনি মেনে নেবেন না।

সূত্র: আলজাজিরা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, ডুবেছে একটি

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা