হোম > বিশ্ব

ল্যুভর জাদুঘরে পানি পড়ে নষ্ট কয়েকশ মিশরীয় শিল্পকর্ম

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

প্যারিসের ল্যুভর জাদুঘরে পানি পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত শিল্পকর্ম। বিশ্ববিখ্যাত এই জাদুঘরের মিশর বিভাগে গত নভেম্বরের শেষ সপ্তাহে পানি চুইয়ে পড়ার ঘটনায় ৩০০ থেকে ৪০০ শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত হয়। জাদুঘরের উপ-প্রশাসক ফ্রান্সিস স্টেইনবক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত শিল্পকর্মের বেশিরভাগই বই। খবর বিবিসির।

মাত্র কয়েক সপ্তাহ আগে ল্যুভর জাদুঘর থেকে ১০২ মিলিয়ন ডলারের ঐতিহাসিক গহনা লুট করে পালিয়েছিল চার ডাকাত।

স্টেইনবক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা চলছে। তবে কোনো মূল্যবান বই নষ্ট হয়নি। গত ২৬ নভেম্বর লিকেজটি ধরা পড়ে। আগামী বছর মেরামতের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্টেইনবক।

ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলো গবেষকদের ব্যবহৃত ‘ইজিপ্টোলজি জার্নাল’ ও বিভিন্ন বৈজ্ঞানিক নথি, যেগুলোর বেশিরভাগই উনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতকের শুরুর সময়কার। স্টেইনবক জানিয়েছেন, খণ্ডগুলো শুকিয়ে, বই বাঁধাইয়ের দোকানে পাঠানো হবে।

আরএ

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন