হোম > বিশ্ব

দুবাই বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

আমার দেশ অনলাইন

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লন্ডনের হিথ্রোর উদ্দেশে এমিরেটস এয়ারলায়েন্সের ফ্লাইট ইকে০০১, যা স্থানীয় সময় সকাল সাতটায় টার্মিনাল ত্যাগ করার কথা ছিল, কয়েক ঘণ্টা বিলম্বের পর এখন ছেড়ে গেছে বলে জানানো হচ্ছে।

বিমানবন্দরে একটি বিস্ফোরণের ভিডিও সামনে আসার পরই কার্যক্রম স্থগিত করেছিল সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। যদিও ওই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা তারা দেয়নি।

দুবাই সরকারের মিডিয়া অফিসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় দাবি করা হয়েছে যে, বিমানবন্দরে কোনো ঘটনা ঘটেনি।

পোস্টে উল্লেখ করা হয়েছে, দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একটি হামলা প্রতিহত করার সময় কিছু ধ্বংসাবশেষ পড়ে সৃষ্ট একটি ছোটখাটো ঘটনা সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রতিবেদনও কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প