হোম > বিশ্ব

জর্ডানে ইরানের হামলার জেরে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জনগণকে অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং বাড়ির ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থানীয় ঘোষণা ও সতর্কবার্তা মেনে চলতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সতর্কবার্তায় বলা হয়, জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস পরিস্থিতি পর্যালোচনা অব্যাহত রাখবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহ করবে।

এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। বিমানঘাঁটির নিয়ন্ত্রণ কেন্দ্র, মার্কিন সামরিক বাহিনীর এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করে আইআরসিজি।

সূত্র: আলজাজিরা

আরএ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা